Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

আবারো শর্তযুক্ত মুক্তি পাবেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

admin • 08 Sep 2023, 06:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবারো শর্তযুক্ত মুক্তি পাবেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে। তাঁকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্ত যুক্ত মুক্তি দেওয়া হবে।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি না নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যাচার করেছেন। সর্বশেষ তিনি অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে অপবাদ করেছেন। সেই দোষে তিনি দোষী। আমরা তিনদিন অপেক্ষা করেছি, তিনি পদত্যাগ করেননি। সেজন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।

 

বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।