Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ খেলাধুলা এক্সক্লসিভ

আন্তর্জাতিক গাণিতিক প্রতিযোগিতায় দশম স্থানে বাংলাদেশ

admin • 13 Aug 2022, 04:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আন্তর্জাতিক গাণিতিক প্রতিযোগিতায় দশম স্থানে বাংলাদেশ
২৯তম ‘আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমসি) ২০২২’ এ দলগতভাবে দশম স্থান অধিকার করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর ১৯৭ দশমিক ৮০। বুধবার (১০ আগষ্ট ) রাত সাড়ে ১০টায় ‘ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় ১-৭ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও বেশি দেশের সাত শতাধিক শিক্ষার্থী অনলাইন ও অফলাইন মাধ্যমে অংশগ্রহণ করেন। আইএমসি বিশ্বব্যাপী আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা যা স্নাতক পর্যায়ে অধ্যয়রত বিশ্বের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক ও ব্যাকবন টেকনোলজির কারিগরি সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে চারজনই প্রথম পুরস্কার পেয়েছেন।তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাব্বির রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেহেদী হাসান নওশেদ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জুবায়ের রহমান এবং ব্র্যাক  বিশ্ববিদ্যালয়ের  গণিত বিভাগের অতনু রায় চৌধুরী। প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জনকারী আরেক শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মো. হাসান কিবরিয়া।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।