Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

আইনমন্ত্রী-অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
আইনমন্ত্রী-অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।

 

সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে সুপ্রিম কোর্ট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় পুনরায় সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা।

 

সমাবেশে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভুইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ আইনজীবী নেতৃবৃন্দ।

 

এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ভোট দিলেও বিএনপি সমর্থিত আইনজীবীরা ভোটদান থেকে বিরত থেকেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।