Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর সারা দেশ

অষ্ট্রেলিয়া প্রবাসীর কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রির অভিযোগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
অষ্ট্রেলিয়া প্রবাসীর কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রির অভিযোগ

কুষ্টিয়ার সদর উপজেলায় ভূমি অফিসের তহশিলদার শাহ মেসবাহুর রহমান সহ একটি চক্রের বিরুদ্ধে অষ্ট্রেলিয়া প্রবাসীর কয়েক কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রির অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া প্রবাসী ও তার বোন তাদের পেট্রোল পাম্প সহ প্রায় ২২ বিঘা সম্পত্তি ফিরে পাবার জন্য কুষ্টিয়া আদালতে ৭টি মামলা করেছেন।

 

ভুক্তভোগীরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ ঢাকা সোনারগাঁও হোটেলে কর্মরত।

অষ্ট্রেলিয়া প্রবাসী জুবাইদা নাহার শেখ জানান, তিনি ২৩ বছর অষ্ট্রেলিয়া বসবাস করছেন। ২০১৫ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন তাদের একটি প্রপার্টি বিক্রির জন্য। এর মধ্যে আর বাংলাদেশে আসেননি। চলতি বছরের জুন মাসের ২২ তারিখে সোনারগাঁও হোটেলে কর্মরত তার বোন জামিলা নাহার শেখ তাকে ফোন করে জানান তাদের পেট্রোল পাম্প সহ প্রায় ২২ বিঘা সম্পত্তি একটি চক্র দখল করে নিয়েছে।

 

সংবাদ পেয়ে তিনি বাংলাদেশে এসে জানতে পারেন কুষ্টিয়ার সদর উপজেলার দুর্বাচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনের ছেলে তহশিলদার শাহ মেসবাহুর রহমান (৫৫)। পূর্বে হরিনারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ছিলেন এবং বর্তমানে মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। একই উপজেলার রাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামসুল ইসলাম (৩০), আক্তার খায়েরের ছেলে সাদ্দাম খা (৩০) এবং দুর্বাচরা গ্রামের শাহ খলিলুর রহমানের ছেলে শাহ ইউসুফ হোসাইন (৩২) চারজনের এই চক্রটি তাদের দু বোনের সম্পত্তি ১১/০৩/ ২০২২ তারিখে রেজিস্ট্রি করে নিয়েছে।

 

এবং তহশিলদার মেসবাহুর রহমান নাম পত্তনের মাধ্যমে তাদের পৈত্রিক লালন পেট্রোল পাম্প রাজধানী পরিবহনের মালিক নুরুজ্জামান এর কাছে বিক্রি করেছে। এবং নুরুজ্জামান তাদের লালন পেট্রোল পাম্পের নাম পরিবর্তন করে রাজধানী পেট্রোল পাম্প নাম দিয়ে পাম্পের দখল নিয়েছে। বিষয়গুলো নিয়ে তিনি প্রথমেই ইবি থানায় অভিযোগ দেন।

 

কিন্তু আশানুরূপ কোন ফলাফল না পেয়ে কুষ্টিয়া কোর্টে ৩ টি ক্রিমিনাল ও ৪ টি দেওয়ানী মামলা করেন। তিনি অষ্ট্রেলিয়া থাকাকালীন সময়ে কিভাবে তার নামের জমি রেজিস্ট্রি করে নিয়েছে চক্রটি বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে কোন সুবিচার পাচ্ছেন না বলে জানান। এবং ইবি থানা পুলিশকে একধিকবার লিখিত অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অভিযুক্তরা সবসময় নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান তিনি। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার জীবনের নিরাপত্তাসহ জালিয়াতির মাধ্যমে নেওয়া সম্পত্তি ফেরত ও প্রতারক চক্রের শাস্তির দাবী করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার শাহ মেসবাহুর রহমান বলেন, ঢাকা গুলশান জামিলা নাহার শেখের বাড়িতে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে কমিশন নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী জুবাইদা নাহার শেখ জমি রেজিস্ট্রির সময় মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন বলে জানান। চেহারা না দেখে পরিচয় সনাক্ত না করে কিভাবে জমি রেজিস্ট্রি হয় প্রশ্নের কোন সদুত্তর তিনি দেননি।

 

পেট্রোল পাম্প দখলদার রাজধানী পরিবহনের মালিক নুরুজ্জামান বলেন, তিনি তহসিলদার শাহ মেসবাহুর রহমানের কাছে থেকে পাম্পের সম্পত্তি কিনেছেন। যদি তহশিলদার অবৈধ পন্থায় জমি হাতিয়ে নিয়ে তার কাছে বিক্রি করে সেক্ষেত্রে তহশিলদার মেসবাহুর রহমানের শাস্তি দাবি করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।