Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

অবরোধের মধ্যেই রোববার বিএনপির হরতাল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অবরোধের মধ্যেই রোববার বিএনপির হরতাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

 

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মহানগর বিএনপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে।

 

তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন,

 

চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

   

নেতারা বলেন, ‘হরতাল-অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফা দাবি আদায়ের।

   

এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। ’

   

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে।

   

পরে দুজনকে পর দিন শুক্রবার পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।